মোঃ রাফিন হোসেন (আরফিন),দিনাজপুর প্রতিনিধি: সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ্য হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এর আগে সকালে তিনি দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে তাঁকে কারা কর্তৃপক্ষ ৯টা ১০ মিনিটে জেলা কারাগার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন।
দিনাজপুর জেলা কারাগার সুত্রে জানা যায়, গত ১৬ আগষ্ট ঠাকুরগাঁও সদর থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করে। সেখান থেকে ১৭ আগষ্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়। তিনি হত্যাসহ ৩টি মামলায় কারাগারে ছিলেন। আজ শনিবার সকালে অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতাল নিয়ে যাওয়া হয়। জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।দিনাজপুর জেলা কারাগারের জেলার মোঃ ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।রমেশ চন্দ্র সেন ৩০ এপ্রিল ১৯৪০ সালে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মাতার নাম বালাশ্বরী সেন জন্মগ্রহণ করেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়া লেখা করেন। তিনি ৫বারের এমপি ছিলেন। সর্বশেষ ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন।