এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : আগামী ১৩ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে পর্দা উঠতে যা”েছ নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের। এই আসরকে সামনে রেখে অভিজ্ঞ অলরাউন্ডার ফাহিমা খাতুনকে অধিনায়ক করে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সং¯’াটি। ঘোষিত এই দলে অধিনায়ক ফাহিমার সঙ্গে থাকছেন শামীমা সুলতানা, ইশমা তানজিম ও লতা মণ্ডলের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। এ ছাড়া দলে ডাক পেয়েছেন রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার মেঘলা ও তাজ নেহার। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে বাংলাদেশ ‘এ’ দলে জায়গা করে নিয়েছেন উদীয়মান তারকা সাদিয়া আক্তার। অন্যদিকে, সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ব্রাত্য থাকা জান্নাতুল ফেরদৌস সুমনা আবারও দলে ফিরেছেন। তাকে বাদ দেওয়া নিয়ে ক্রিকেট পাড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও, এই টুর্নামেন্টের মাধ্যমে আবারও নিজেকে প্রমাণের সুযোগ পা”েছন তিনি। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে লড়বে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও স্বাগতিক থাইল্যান্ড। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। ১৬ ফেব্রুয়ারি স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে খেলবেন বাংলাদেশের মেয়েরা। ১৮ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড: ফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সাদিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তাজ নেহার, লতা মণ্ডল, সুমাইয়া আক্তার এবং ফাতেমা জাহান। স্ট্যান্ডবাইু দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া এবং হাবিবা ইসলাম পিংকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *