দিনাজপুরে ৬ টি আসনের মধ্যে ৫টিতে বিএনপির  নিরঙ্কুশ বিজয় : একটিতে স্বতন্ত্র 

মোঃ রাফিন হোসেন (আরফিন),দিনাজপুর প্রতিনিধি: উত্তরের সীমান্ত ঘেষা জেলা দিনাজপুরের ৬টি আসনের মধ্যে ৫ টিতে বিএনপির নিরঙ্কুশ বিজয় হয়েছে।  অপরটিতেও বিজয় বিজয় পেয়েছেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। দিনাজপুর জেলা নির্বাচন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম ১২ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত পর্যায়ক্রমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। দিনাজপুর-১( বীরগঞ্জ-কাহারোল ) আসনে ১২৯ টির  মধ্যে সব কয়টি কেন্দ্রের ফলাফলে বিজয়ী হয়েছেন  বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী  মো.মঞ্জুরুল ইসলাম। তিনি পেয়েছেন ১৭৯৩১৪ ভোট। তার নিকটতম প্রার্থী  জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে মো.মতিউর রহমান পেয়েছেন ১১৭৪৮১  ভোট।  দিনাজপুর- ২( বিরল-বোচাগঞ্জ)  আসনে ১১৭ টির মধ্যে সব কয়টি কেন্দ্রের ফলাফলে  বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী সাদেক রিয়াজ চোধুরী পিনাক,বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৩৯৬২২,ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে একে এম আফজালুল আনাম পেয়েছেন ১০৪৮৮৭ ভোট। দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি র ধানের শীষ  প্রতীকে সৈয়দ জাহাঙ্গীর আলম বিজয়ী হয়েছেন।তিনি পেয়েছেন ১৪০৬০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে মো.মাইনুল আলম ১৩৬২৩৯ ভোট পেয়েছেন। দিনাজপুর- ৪ ( চিরিরবন্দর-খানসামা ) আসনে আসনে  বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী  মো.আখতারুজ্জামান মিয়া বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৬৬৭১৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে মো.আফতাব উদ্দীন মোল্লা পেয়েছেন ১২৯০৫৬ ভোট। দিনাজপুর- ৫ ( পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে  ১৪২ টি র মধ্যে সব কয়টি ভোট কেন্দ্রের ফলাফলে  বিএনপি বিগদ্রোহী স্বতন্ত্র এ জেড এম রেজ রেজওয়ানুল হক তালা প্রতীকে বিজয়ী হয়েছেন।তিনি পেয়েছেন ১১৪৪৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোটের এনসিপির শাপলা প্রতীকের ডা.আব্দুল আহাদ পেয়েছেন  ১১০১৯৫  এবং ধানের শীষ প্রতীকে বিএনপির এ কে এম কামরুজ্জামান পেয়েছেন  ৯৮৫৪৪ ভোট। দিনাজপুর- ৬ ( নবাবগঞ্জ-ঘোড়াঘাট -বিরামপুর ও হাকিমপুরে )  আসনে  ২০০ টির মধ্যে প্রতিটি ভোট কেন্দ্রের ফলাফলে  বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী  অধ্যাপক ডা.আবু জাফর মো. জাহিদ হোসেনকে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২০৫১১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী  জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে মো আনোয়ারুল ইসলাম  পেয়েছেন ১৯০৭০৩ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *