দিনাজপুরে ৬ টি আসনে কে কত পেলেন ভোট

মোঃ রাফিন হোসেন ( আরফিন),দিনাজপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উত্তরের সীমান্ত ঘেষা জেলা দিনাজপুরের ৬টি আসনের ৪০ জন প্রার্থী কে কত ভোট পেয়েছেন,তা জানতে তাকিয়ে আসেন জেলাবাসী। তবে ৪০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ২৬ জনের জামানত বাজেয়াপ্ত হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর। জেলার ৬ টি আসনের মধ্যে ৫ টিতে বিএনপির নিরঙ্কুশ বিজয় হয়েছে। অপরটিতেও বিজয় বিজয় পেয়েছেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। দিনাজপুর জেলা নির্বাচন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম ১২ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত পর্যায়ক্রমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। দিনাজপুর-১( বীরগঞ্জ-কাহারোল ) আসনে ১২৯ টির মধ্যে সব কয়টি কেন্দ্রের ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী মো.মঞ্জুরুল ইসলাম। তিনি পেয়েছেন ১৭৯৩১৪ ভোট। তার নিকটতম প্রার্থী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে মো.মতিউর রহমান পেয়েছেন ১১৭৪৮১ ভোট। অন্যান্য প্রার্থীরা ভোট পেয়েছেন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো.চাঁন মিয়া ৩০৯৫ ভোট,ট্রাক প্রতীকে গণ অধিকার পরিষদের মো.রিজুওয়ানুল ইসলাম ৩৯৫ ভোট,লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো.শাহিনুর ইসলাম ১৫৩০ ভোট ও গোলাপ ফুল প্রতীকে রঘুনাথ চন্দ্র রায় ২২৮০ ভোট। দিনাজপুর- ২( বিরল-বোচাগঞ্জ) আসনে ১১৭ টির মধ্যে সব কয়টি কেন্দ্রের ফলাফলে বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী সাদেক রিয়াজ চোধুরী পিনাক,বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৩৯৬২২,ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে একে এম আফজালুল আনাম পেয়েছেন ১০৪৮৮৭ ভোট। ইজাহাজ প্রতীকে স্বতন্ত্র আনোয়ার চৌধুরী জীবন ৩৮৫৭ ভোট,রিক্সা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিসের জোবায়ের সাঈদ ১০৪৬ ভোট, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহা: রেদওয়ানুল করীম রাবিদ ১০৬১ ভোট, মোটর সাইকেল প্রতীকে বিএনপি র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. আ ন ম বজলুর রশীদ ১৫৬১৮ ভোট,লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো.জুলফিকার হোসেন ৪৬৪৭ ভোট ও হাকিকেল প্রতীকে বাংলাদেশ মুসলিম লীগের মো.মোকারম হোসেন ৪৬১ ভোট পেয়েছেন। দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি র ধানের শীষ প্রতীকে সৈয়দ জাহাঙ্গীর আলম বিজয়ী হয়েছেন।তিনি পেয়েছেন ১৪০৬০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে মো.মাইনুল আলম ১৩৬২৩৯ ভোট পেয়েছেন। অন্যান্য প্রার্থীরা ভোট পেয়েছেন, কাস্তে প্রতীকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অমৃত কুমার,রায় ৭০১ ভোট,লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল ৩৮৩৮ ভোট, মই প্রতীকে বাসদের কিবরিয়া হোসেন ২৮৩ ভোট,হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো.খাইরুজামান ১৪০৮ ভোট কলম প্রতীকে জনতার দলের মো.রবিউল ইসলাম সোহাগ ৩৩৭ ভোট ও হারিকেন প্রতীকে বাংলাদেশ মুসলিম লীগের লায়লা তুল রীমা ২১৪ ভোট। দিনাজপুর- ৪ ( চিরিরবন্দর-খানসামা ) আসনে আসনে বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী মো.আখতারুজ্জামান মিয়া বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৬৬৭১৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে মো.আফতাব উদ্দীন মোল্লা পেয়েছেন ১২৯০৫৬ ভোট। অন্যান্য প্রার্থীরা ভোট পেয়েছেন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো.আনোয়ার হোসাইন ১৬৯৯ ভোট ও লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো.নূরুল,আমিন শাহ ৩১৫২ ভোট। দিনাজপুর- ৫ ( পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ১৪২ টি র মধ্যে সব কয়টি ভোট কেন্দ্রের ফলাফলে বিএনপি বিগদ্রোহী স্বতন্ত্র এ জেড এম রেজ রেজওয়ানুল হক তালা প্রতীকে বিজয়ী হয়েছেন।তিনি পেয়েছেন ১১৪৪৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোটের এনসিপির শাপলা প্রতীকের ডা.আব্দুল আহাদ পেয়েছেন ১১০১৯৫ এবং ধানের শীষ প্রতীকে বিএনপির এ কে এম কামরুজ্জামান পেয়েছেন ৯৮৫৪৪ ভোট। অন্যান্য প্রার্থীরা ভোট পেয়েছেন, কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এস.এম জাকারিয়া বাচ্চু ৪৭২৫ ভোট,লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো.কাজী আব্দুল গফুর ১৫০৩ ভোট,মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো.রুস্তম আলী ৫৬৭ ভোট ও হরিণ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো.,হজরত আলী বেলাল ৩০২৭ ভোট। দিনাজপুর- ৬ ( নবাবগঞ্জ-ঘোড়াঘাট -বিরামপুর ও হাকিমপুরে ) আসনে ২০০ টির মধ্যে প্রতিটি ভোট কেন্দ্রের ফলাফলে বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা.আবু জাফর মো. জাহিদ হোসেনকে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২০৫১১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে মো আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১৯০৭০৩ ভোট। অন্যান্য প্রার্থীরা ভোট পেয়েছেন, মই প্রতীকে বাসদের মো.আব্দুল হাকিম ৪৪৯ ভোট,ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো.আব্দুল্লাহ ৪১৮ ভোট, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো.নুর আলম সিদ্দিক ১৬৫৯ ভোট,লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো.রেজাউল হক ২৬৮৯ ভোট ও ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো.শাহনেওয়াজ ফিরোজা শুভ শাহ ১৫২ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *