চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক এস.কে. খোদা তোতনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ গিয়াস উদ্দিন লিটন

চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন (বাজেফে -১৭) কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.কে. খোদা তোতনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

আজ রবিবার ৭ই সেপ্টেম্বর বাদ আছর, জাকির হোসেন হাউজিং, সালমা ভিলা বাড়ির চত্বরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সুধীজন, আত্মীয়-স্বজনসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপি,র উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খুলশী থানা বিএনপি,র নেতা মোস্তফা কামালের সভাপতিত্বে, সাবেক ওয়ার্ড বিএনপি,র যুগ্ম আহবায়ক ওমর ফারুকের সঞ্চালনায়, দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে কারিগরি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: এস কে বারি, ১৩ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এস এম আজাদ, মহানগর সেচ্চাসেবক দলের সাবেক সিনিয়ার সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, খুলশী থানা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আবদুল রহমান জনি প্রমূখ।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ এনায়েত উল্লাহ মনির, সৈয়দ আল্ রাব্বি রিকু,মো: কামাল, মো: আদর, কালাম, মিলন,নিলয়,আরিফ, রুবেল,বাকের, রাশেল, তপন,বাবু,দেলোয়ার,ছিদ্দিক, জিয়া,ইউনুস,লিটন, ফোরকান,বাবুসহ খুলশীথানা ও ,১৩-নং ওয়ার্ড বিএনপি, যুবদল,ছাত্রদল,সেচ্চাসেবক দলের নেতৃবৃন্দ এবংবাংলাদেশ শ্রমিক ফেডারেশন (বাজেফে -১৭) বিভিন্ন কমিটির নেতাকর্মীরা। দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিএনপি নেতা এস.কে. খোদা তোতনের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করেন মাওলানা মোঃ শওকত আকবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *