ঢাকায় অনলাইন মন্তব্য ঘিরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, চারজনকে আদালতে হাজিরার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানের এক বাসিন্দার দায়ের করা মামলায় “সংবাদ ৭১” নামের একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের নিচে করা মন্তব্যকে কেন্দ্র করে চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালত প্রাথমিক শুনানি শেষে তাদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

মামলা সূত্রে জানা যায়, আসামী মোঃ তারিকুল ইসলাম (২৬, কাঠালতলী মুন্সীগঞ্জ), মোহাম্মদ রুম্মান হোসেন (২৭, রসুলপুর লক্ষীপুর), ফরিদ উজ জামান (২৫, আকন্দবাড়িয়া চুয়াডাঙ্গা) ও সুমিয়া শিমু (২৯, গৌরনদী, বরিশাল) ওই অনলাইন নিউজ পোর্টালে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন মন্তব্য করেন। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়।

মামলার বাদী আসলাম আহসান তুষার তার অভিযোগে উল্লেখ করেন, গত ২৫ এপ্রিল “সংবাদ ৭১”-এ প্রকাশিত প্রতিবেদনের নিচে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন মন্তব্য পোস্ট করেন, যা সমাজে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করে।

মামলায় বাদী নিজে ও স্থানীয় বাসিন্দা রিমন ইসলামকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। আদালত অভিযোগের প্রাথমিক সত্যতা দেখতে পেয়ে চারজনের বিরুদ্ধে সমন জারি করেছেন এবং নির্ধারিত দিনে তাদের আদালতে উপস্থিত হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডকে সহ্য করা হবে না। ডিজিটাল মাধ্যমে যারা গুজব বা বিদ্বেষ ছড়াতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *