প্রথমবারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) মঞ্চে দেখা যাবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সকে। আসন্ন আসরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের এই দল।
ঘোষিত স্কোয়াডে মাহমুদউল্লাহর সঙ্গে রয়েছেন মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন, ইমরুল কায়েস, আবু হায়দার রনি, রনি তালুকদার, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, জিয়াউর রহমান ও এনামুল হক জুনিয়র।
আগামী ৩ অক্টোবর পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ডব্লিউসিএলে যাত্রা শুরু করবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোও নির্ধারিত হয়েছে। সূচি অনুযায়ী—
ডব্লিউসিএলের সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল গত বছর ইংল্যান্ডে। সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স।
এবারের আসরে আগের ছয় দলের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ। ফলে টুর্নামেন্টে অংশ নেবে মোট সাতটি দল। বাংলাদেশ ছাড়াও থাকছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
প্রতিটি দলের হয়ে সংশ্লিষ্ট দেশের সাবেক তারকা ক্রিকেটাররা মাঠে নামবেন। ফলে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে এবার বাংলাদেশের অংশগ্রহণ বাড়তি আগ্রহ তৈরি করেছে।
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, আবু হায়দার রনি, নাসির হোসেন, রনি তালুকদার, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, জিয়াউর রহমান ও এনামুল হক জুনিয়র।