নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে সড়কে চলাচলকারী গণপরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি মামলায় মোট পাঁচ হাজার তিনশত টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (১৩ জুলাই) বিকেলে নবাবগঞ্জের উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার। জানা গেছে, নবাবগঞ্জে বিভিন্ন গণপরিবহন প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই কয়েকটি যানবাহন চলাচল করছিল। এসব অনিয়মের অভিযোগে সড়ক পরিবহন আইন- ২০১৮-এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬টি মামলায় মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অপরদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন – ১৮ এর ধারায় এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার বলেন, জনস্বার্থে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ও মাদকের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।