নরসিংদীতে হাজী কল্যাণ সোসাইটির আয়োজনে নবাগত হাজীদের সম্মানে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত শিরিক করলে হজ¦ বাতিল হয়ে যায় ও ঈমান হারা হয়ে যায় : ড. হেফাজুর রহমানমো

জসিম উদ্দিন : হাজী কল্যাণ সোসাইটি বাংলাদেশ গতকাল শনিবার ১৯ তম নবাগত হাজীদের সম্মানে সংবর্ধনা ও দোয়া (২০২৬) এর আয়োজন করে। নরসিংদী জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত এ মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. হেফাজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী কল্যাণ সোসাইটি বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম মাক্কী। বক্তব্য রাখেন অনুষ্ঠানের আলোচক হাজী কল্যাণ সোসাইটির সাবেক মহাসচিব এড. হাবিবুল্লাহ শিকদার, নরসিংদী সদর উপজেলা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আতিকুল্লাহ, সর্বলক্ষণা মাদরাসার অধ্যক্ষ কাজী সাইফুল ইসলাম, ডা. অছিউদ্দিন, হাফিজ উদ্দিন, কামাল উদ্দিন সরকার, নরসিংদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী এড. সৈয়দ বদিউজ্জামান। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাজী কল্যাণ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুরুজ্জামান গাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাজী কল্যাণ সোসাইটির মহাসচিব (ভারপ্রাপ্ত) কাজী আবদুল হামীদ। অনুষ্ঠানের প্রধান অতিথি ড. হেফাজুর রহমান বলেন, হজ¦ করে এসে আমরা অত্যান্ত সর্তক থাকব। যারা হজ¦ করে এসে শিরিক, বেদাত ও গীবত করে তাদের হজ¦ বাতিল হয়ে যায়। তাদের অন্তর মরে যায়। সে অন্তরের দোয়া কবুল হয়না। যারা শিরিক করবেন তারা ঈমান হারা হয়ে যাবেন। শিরিক করলে সকল আমল বাতিল হয়ে যায়। কাজেই আমরা শিরিক, বেদাত ও গীবত করবো না।