মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলরছেন, আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই লক্ষ্য নিয়েই বিএনপি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছে। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে রাজধানীর পল্লবী এলাকায় সুবিধাবঞ্চিতদের জন্য আয়োজিত এক সেবামূলক কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান শুরু থেকেই বলে আসছেন, আমরা শুধু রাজনৈতিক দল নয়, আমরা একটি মানবিক আন্দোলনের অংশ। সমাজের দরিদ্র, এতিম, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, বিএনপি সবসময় ভালো কাজের পাশে থাকে। তারেক রহমানের নির্দেশেই আমরা সমাজকল্যাণমূলক কাজে উৎসাহ দেই এবং নিজেরাও অংশগ্রহণ করি।

এর আগে, তিনি এফ এম এস সোশ্যাল কনসালটেশন সেন্টারের উদ্যোগে বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’-এর উদ্বোধন করেন। সংশ্লিষ্টরা জানান, সেবামূলক এই আয়োজনে কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি কন্যা দায়গ্রস্ত পরিবারের জন্য আর্থিক সহায়তা, বিধবা ও স্বামী হারানো নারীদের মধ্যে সেলাই মেশিন এবং শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, মাহাবুব আলম মন্টু ও সাজ্জাদ হোসেন মোল্লা।

One thought on “মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য : আমিনুল হক

Leave a Reply to 🔌 🔔 Reminder - 1.5 BTC pending. Open account → https://graph.org/CLAIM-YOUR-CRYPTO-07-23?hs=9a3686b84229224511e5e91d4c81bf23& 🔌 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *