বাউফল জামায়াতের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা


মোঃ বাবুল হোসাইন,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি:
“ পটুয়াখালী-২ (বাউফল) আসনের এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।বেলা ১২ টায় বাউফল উপজেলা জামায়ত কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সামনে লিখিতভাবে বাউফল বাসীর জন্য তুলে ধরেন। ইশতেহারে ১৫টি ইউনিয়ন ১টি পৌরসভাকে আধুনিকায়ন উন্নয়ন ও নারীর কর্মস্থান তৈরীর পরিকল্পনা তুলে ধরেন। ড. মাসুদ বলেন আমি যদি নির্বাচিত হই জনগণের সহযোগিতা নিয়ে বাউফলকে আধুনিক ও মডেল উপজেলা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আয়োজিত ইশতেহার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস বাউফল উপজেলা সভাপতি আইউব বিন মুসা, এবি পার্টির রুহুল আমীন, বাউফল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসাহাক, নায়েবে আমীর মাওলানা রফিকউল্লাহ ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ ১১ দলে দলীয় নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধা পরিবারের সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *