দিনাজপুরে নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্ক গঠন শীর্ষক সভা অনুষ্ঠিত

 

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর : সাংবাদিক, সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার লঙ্ঘন সংক্রান্ত ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য দিনাজপুরে নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্ক গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে| ৩ জুন বুধবার শহরের সুইহারিস্থ এনজিও ফোরাম কার্যালয়ে বাংলাদেশ লিগাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট- ব্লাস্ট এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়| সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল| সভায় সূচনা বক্তব্য দিতে গিয়ে ব্লাস্টের অ্যাডভোকেসি এন্ড কমিউনিকেশন পরিচালক মাহবুবা আক্তার নেটওয়ার্ক গঠনের উদ্দেশ্য ও কারণ ব্যাখ্যা করেন| তিনি বলেন এই নেটওয়ার্কের উদ্দেশ্য হবে মিথ্যা তথ্য অপদার্থের বিরুদ্ধে কাজ করা মানবাধিকার রক্ষা করা গণমাধ্যমের ¯^াধীনতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা করা|
সভায় ব্লাস্টের মনীষা বিশ্বাস নেটওয়ার্ক গঠনের ধারণাপত্র তুলে ধরেন এবং বিভিন্ন তথ্য উপাত্ত উল্লেখ করে বলেন যে, ৫ আগস্ট এর পর বাংলাদেশে ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে| এইসব মামলায় ১৩ জন সাংবাদিক এখনো কারাগারে আছেন| ৫ আগস্ট হতে ২০ আগস্ট পর্যন্ত সারাদেশে ১০৬৮ টি ঘরবাড়িতে হামলার ঘটনা ঘটেছে| এর মধ্যে দিনাজপুরেই রয়েছে ১৯টি ঘটনা| বিগত পাঁচ বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় সারাদেশে ৪৫১ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে| এর মধ্যে ২৫৫ জন সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনা হয়েছে| শুধু ঢাকা,চট্টগ্রাম, বগুড়া, রাজশাহীতে ৩২টি মামলা দায়ের হয়েছে এবং ১৩৭ জন সাংবাদিককে আসামি করা হয়েছে| এইসব ঘটনার অনেকগুলোই মানবাধিকারের সাথে যুক্ত| মানুষের মৌলিক অধিকারের সাথে যুক্ত| তাই এমন একটি নেটওয়ার্ক গঠন করা দরকার যাতে করে মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার, মতামতের অধিকার রক্ষিত হয়|
সভায় আলোচনা করেন দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল, সহ সাধারণ সম্পাদক রতন সিং, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশি কুমার দাস,সাংবাদিক মাহফুজুল হক আনার, বিপুল সরকার সানি, ভুবন সেন, বিভিন্ন নাগরিক সংগঠনের পক্ষ হতে বিধান দত্ত, লুকাস সরেন, শিউলি বাঁড়া, মাকসুদা বেগম পুতুল, উত্তম কুমার রায়, আমিনুল ইসলাম, যাদব চন্দ্র রায়, ব্লাস্টের পক্ষে অ্যাডভোকেট সিরাজুম মুনিরা, প্রতিমা রানী রায় প্রমুখ| সভা সঞ্চালন করেন ব্লাস্টের পিনাক পানি রায়| সভায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্ক গঠনের বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করেন এবং সিদ্ধান্ত হয় যে পরবর্তীতে আরেকটি মিটিং ও প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন শেষে কমিটি গঠন করা হবে|
সভায় সভাপতির বক্তব্যে দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এই উদ্যোগকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন| তিনি বলেন, সাংবাদিক সহ সাধারণ মানুষ নানাভাবে নির্যাতিত হচ্ছেন| মানুষ কথা বলতে ভয় পাচ্ছেন এবং আইনী সুরক্ষা এখনো পাচ্ছেন না পাচ্ছেন না| তাই ব্লাস্টের এমন একটি উদ্যোগ সমাজে ¯^স্তি আনতে পারে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *