রাঙ্গামাটির বিলাইছড়িতে আবুবক্কর সিদ্দিকির নির্বাচনী গণসংযোগ ও পথসভা

মোঃ আলমগীর কবির, পার্বত্য চট্রগ্রাম ব্যুরো প্রতিনিধিঃ ২৯৯নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক-এর সমর্থনে বিলাইছড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তিন দিন ব্যাপী দশদলী জোটের পক্ষে রিকশা মার্কা ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এলাকা গুলো হলো ধুপ্পারছড়া, বিলাইছড়ি বাজার, গাছকাটাছড়ি ও কেংড়াছড়ি বাজারসহ বিভিন্ন স্থানে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক নিজেই। নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ মেহেদী হাসান-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে কাপ্তাই উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ হারুনুর রশিদ, বিলাইছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আব্দুল আজিজ এবং এনসিপি বিলাইছড়ির সভাপতি লাল চন্দ্র চাকমা,জামায়াতের কাপ্তাই ৫ নং ওর্য়াডের দায়িত্বশীল মোঃ কামালউদ্দিন সহ আরো অনেকে বক্তব্য দেন, ভোট চাওয়ার মধ্যে কর্মসুচীসম্পন্ন হয়। প্রচারণাকালে বিলাইছড়ি বাজার ও গাছকাটাছড়ি বাজারে দুটি পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, সম্প্রীতি ও জনকল্যাণের লক্ষ্যে ২৯৯নং আসনে যোগ্য প্রার্থীকে বিজয়ী করার জন্য সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান। পথসভা শেষে বিলাইছড়ি ও গাছকাটাছড়িসহ প্রচারণা চালানো সবকটি এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপকহারে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়। এ সময় প্রার্থী ও নেতা-কর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং এলাকার টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জনমত গড়ে তোলার প্রচেষ্টা চালান। গণসংযোগ চলাকালীন সাধারণ ভোটারদের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই নির্বাচনী সভাকে একটি আনন্দমুখর ভোটারদের দ্বারে দ্বারে লিফলেট পৌঁছে দেওয়ার মাধ্যমে প্রার্থীর বার্তা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয়। স্থানীয় জনগণের ইতিবাচক সাড়া এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচারণার মধ্য দিয়ে বিলাইছড়ির এই নির্বাচনী সফর অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয় বলে জানাগেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *