ঢাকাস্থ দিনাজপুর জেলা সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ গতকাল( ৭ ফেব্রুয়ারী ২০২৬)ঢাকা মিরপুর সরকারি বাঙলা কলেজ এর অডিটোরিয়ামে দিনাজপুর জেলা সমিতি ঢাকার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা প্রবাসি দিনাজপুর জেলার প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন পেশার সদস্যরা অংশগ্রহণে সাধারণ সভাটি আপন জনদের একটি মিলন মেলায় পরিণত হয়। উক্ত সভায় সকলেই নিজেদের মতামত ও পরামর্শ প্রদান করেন। সবার সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। আপাতত পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির নাম ঘোষনা করা হলেও পরবর্তী সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয় বর্তমানে নবনির্বাচিত সভাপতিকে। হারুন-উর রশিদ রাজার সঞ্চালনায় মোঃ আবুল কাসেম (সাবেক অতিরিক্ত সচিব) এর সভাপতিত্বে সাধারণ সভায় ঘোষিত আংশিক কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য, উপস্থিত বক্তাগণ সবাই এই সমিতির জন্য একটি স্থায়ী অফিসের জন্য গুরুত্বারোপ করে এবং ঢাকাস্থ প্রবাসীদের জন্য বিভিন্ন কল্যাণমুখি প্রকল্প হাতে নেওয়ার জন্য অনুরোধ করেন। নবাগত পাঁচ সদস্য কমিটি নিম্নরুপঃসভাপতিঃ প্রকৌশলী জনাব রিয়াজুল ইসলাম রিজু (চেয়ারম্যান রাজউক) সহ-সভাপতিঃ প্রফেসর মোঃ কামরুল হাসান(অধ্যক্ষ,সরকারি বাঙলা কলেজ ঢাকা), সাধারণ সম্পাদকঃ শাহ্ মোঃ আশফাকুর রহমান আশফাক(বিশিষ্ট ব্যবসায়ি)? সাংগঠনিক সম্পাদকঃ হুমায়ুন কবির চিস্তি(চিফ রিপোটার এটিএন বাংলা),অর্থ সম্পাদকঃ মোখলেছুর রহমান বাবু (বিশিষ্টব্যবসায়ি)।৩৯ চল্লিশ সদস্য বিশিষ্ঠ পূনাঙ্গ কমিটির অন্যান্য সদস্যদের নাম সভাপতি মহোদয়ের তত্ত্বাবধানে ঘোষণা করার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সবশেষে দুপুরের লাঞ্চশেষে সভাপতি সভা শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *