মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)| বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন| মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর| পেশায় শিক্ষক জেবুন্নেছা মৃত্যুকালে দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন | ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম&ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন জেবুন্নেছা| তার নামাজে জানাজা আজ আসর নামাজের পর ময়মনসিংহের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে| জানাজা শেষে গুলকিবাড়ি কবরস্থানে ¯^ামী জাফর আলী সরকারের কবরের পাশে তাকে দাফন করা হবে|