বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান| বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই সহযোগিতা কামনা করেন| ˆবঠকে বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যে চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন, শিক্ষা, ¯^াস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়| পাশাপাশি দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়| এ সময় স্টেফান লিলার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান| তিনি জানান, ইউএনডিপি মনে করে জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত| দেশের গণতন্ত্রও শক্তিশালী হয়েছে| ˆবঠকে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে ইউএনডিপি প্রতিনিধিদলকে অবহিত করেন| বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে সরকারের প্রচেষ্টার বিষয় তুলে ধরা হয়| একই সঙ্গে বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহযোগিতা কামনা করা হয়| সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও শ্রমবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, ইউএনডিপির স্ট্র?্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল রিলেশনস স্পেশালিস্ট কীর্তিজাই পাহাড়ি এবং হেড অব গভর্ন্যান্স আনোয়ারুল হক উপস্থিত ছিলেন|