আমরা দিনের পথে চলবো, দিনের পথেই মানুষকে ডাকবো আওয়ামী লীগ ও বিএনপির মতো রোগে আক্রান্ত হবো না : লস্কর মুঃ তছলিম

মোঃ জসিম উদ্দিন : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মুঃ তছলিম বলেছেন, আমরা দিনের পথে চলবো, দিনের পথেই মানুষকে ডাকবো| আওয়ামী লীগ ও বিএনপির মতো রোগে আক্রান্ত হবো না| বাংলাদেশ জামায়াতে ইসলামীকে যারা ধ্বংস করতে চেয়েছিল তারাই আজ ধ্বংসের পথে| আত্মসমালোচনা করে পথ চলতে হবে| মুসলমান হয়ে মৃত্যুবরণ করবো, আল্লাহ যেন আমাদেরকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করান| আমরা যার যার অবস্থানে সঠিকভাবে দায়িত্ব পালন করবো| তা হলেই আমরা প্রতিটি ক্ষেত্রে সফল হবো| তিনি গতকাল শুক্রবার জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখা কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নরসিংদী জেলা শাখা আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন|
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দপ্তর সম্পাদক ও অঞ্চল পরিচালক নূরুল আমিন| বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ইব্রাহিম ভূইয়া, জেলা বিশেষ উপদেষ্টা আমিরুল ইসলাম, নরসিংদী শহর উপদেষ্টা আজিজুর রহমান, নরসিংদী জেলা শাখার সহ সভাপতি আব্দুর রশিদ হাসেমি, রায়পুরা শাখার উপদেষ্টা আদিল উদ্দিন, আসাদুজ্জামান আকন্দ, জেলা নির্বাহী পরিষদ সদস্য ইয়াহিয়া ইদ্রিস, সদর উপজেলা সভাপতি আনিছুর রহমান, সাবেক সভাপতি মুজিবুর রহমান|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা সামসুল ইসলাম তালুকদার|
¯^াগত বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক জামাল উদ্দিন|
প্রধান অতিথি সরকারের তেল, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান| এ সমাবেশের পূর্বে ঈদের আগের দিন রাতে নরসিংদী রেলওয়ে স্টেশনে রিকশা শ্রমিক সুজন মিয়ার স্ত্রী ও তার শিশু বাচ্চা ট্রেনের ধাক্কায় নিহতের বাড়ি গিয়ে পরিবারকে সংগঠনের পক্ষ থেকে শান্তনা দেন ও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন|