হয়রানির শিকার হয়ে এন, আইডি সংশোধনের জন্য প্রধান নির্বাচন কমিশনার কাছে অভিযোগ দায়ের

স্পেশাল রিপোর্টার : ময়মনসিংহ জেলার সদর উপজেলার মোছা : ফারহানা হাসান বর্তমান এন আই ডি নং :৫৯৫৬২০০২৬৯ পিতা: ওমর ফারুক সাং বাহাদুরপুর জাতীয় পরিচয় পত্রের জন্ম তাং সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রথম আবেদন করে গত ২/০৬/২৫ ইং গুরুত্ব না দিয়ে গত ১১/৮/২৫ ইং বাতিলের মেসেজ দেয় । বিষয়টি নিয়ে স্থানীয় ও জেলা অফিসে ফারহানা হাসান যোগাযোগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান যে আমরা বিষয়টি দেখছি ।এভাবেই দীর্ঘ সময়ে অবহিত হওয়ার পর উপায়ান্তর না পেয়ে গত ১০/৬/২৬ ইং প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করে। সূত্র বলছে এন,আই,ডির একটি সংশোধনের জন্য আবেদন করে মাসের পর মাস অপেক্ষা করেও কাজ হয় না তাহলে সাধারণ নাগরিকরা কিভাবে দ্রুত সমাধানের পথ পাবে। এ বিষয়ে সমাধানের জন্য প্রধান নির্বাচন কমিশনার দৃষ্টি করা যাচ্ছে ।