নেপালে পিপল’স ইউনিভার্সিটির শিক্ষার্থী নাসরিন আখতারের গোল্ড ও সিলভার মেডেল অর্জন

মো: জসিম উদ্দিন: নেপাল আয়োজিত ১২তম মাউন্ট এভারেস্ট আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬ প্রতিযোগীতায় দি পিপল’স ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর শিক্ষার্থী নাসরিন আখতার একটি গোল্ড ও সিলভার মেডেল অর্জন করেন। এতে অংশ নেয় ৭টি দেশ। ২৯ থেকে ৩১ মে ২৬ পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দি পিপল’স ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর শিক্ষার্থী নাসরিন আখতার এ অর্জন করেন। সে সকলের কাছে দোয়া প্রার্থী। এতে পিপল’স ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আনন্দিত ও গর্বিত।