নরসিংদীর শহরের দগরিয়া থেকে খাটেহারা এলাকা পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়

মো: জসিম উদ্দিন: দগরিয়া গ্রামবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে নরসিংদী পৌরসভার পৌর প্রশাসক মোসাঃ নাদিরা আখতার এর নির্দেশে মোল্লার মিল হইতে খাটেহারা মহল্লার পূর্ব পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এতে করে দগরিয়া বাসির পানি নিষ্কাষণ অনেকটা লাগব হয়। এছাড়াও পৌরসভার বিভিন্ন মহল্লায় আন্ডার ড্রেনের কাজ চলমান। পৌর প্রশাসক মোসা: নাদিরা আখতার বলেন, আসুন আমরা সকলেই নালা নর্দমায় প্লাস্টিক জাতীয় কোন জিনিস না ফেলি এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি।