নবাবগঞ্জে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (০৬ জুলাই) দুপুর ১২ টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র?্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃআলী আর বাহার সুমন। অনুষ্ঠানে জাতীয় পল্লী উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এ সময় পল্লী উন্নয়ন কার্যক্রমের সুফলভোগীরা তাদের অভিজ্ঞতা ও অভিব্যক্তি প্রকাশ করেন এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারী,রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক,গণ্যমান্য ব্যক্তিবর্গ,গণমাধ্যমকর্মী গ ও উপকারভোগীরা। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বিধান কান্তি হালদার বলেন, গ্রামীণ উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সরকারের গ্রামীণ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে।পরে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।