আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর : পরিবেশক সমিতি দিনাজপুর-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচনে প্রার্থীরা সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পন্ন হয়েছেন । ঘোষিত নতুন কমিটিতে মো. রেজোয়ান হোসেন চৌধুরী (রানা) সভাপতি এবং মো. শামীম কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম. এ মামুন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি এম. এ মামুন বিপ্লব ও মো. রেফাত হাসান (রাব্বুল), যুগ্ম সম্পাদক এ কে এম হাসানুর রহমান (সোহাগ) ও মো. ইকবাল, কোষাধ্যক্ষ মো. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মো. সামিউল্লাহ জুয়েল, প্রচার সম্পাদক মো. শাহ আলম, ক্রীড়া সম্পাদক মো. বায়েজিদ শফিউল্লাহ, ধর্মীয় সম্পাদক মো. রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক অসিত চক্রবর্তী, নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম, মো. সুলতান মাহমুদ (জুয়েল) ও মোঃ সাঈদ হোসেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে ।