স্টাফ রিপোর্টার : গত ৬ জুলাই ২০২৬ সোমবার ঢাকাস্থ দিনাজপুর জেলা সমিতির পূর্ণাঙ্গ ৩৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নবগঠিত কার্যকরী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম রিজু এবং সাধারণ সম্পাদক শাহ মোঃ আশফাকুর রহমান (আশফাক)। একই দিনে নবগঠিত কার্যকরী পরিষদের প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম রিজু। পরিচিতি পর্বে সভাপতি অত্যন্ত সময়োপযোগী ও অনুপ্রেরণাদায়ক বক্তব্য রাখেন। সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু বলেন, দিনাজপুর জেলা সমিতিকে শুধু একটি আনুষ্ঠানিক সংগঠন হিসেবে পরিচালনা করলে চলবে না, এটিকে মানুষের কল্যাণে কাজ করা একটি প্রাণবন্ত ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। তিনি সমিতির নিজস্ব কার্যালয় ও স্থায়ী ভবন নির্মাণ, দিনাজপুরের মেধাবী ও যোগ্য মানুষদের যথাযথভাবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ এবং শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও দিকনির্দেশনামূলক কার্যক্রম গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তার বক্তব্যের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক অংশ ছিল এই আহ্বান, “ধর্ম, বর্ণ, গোত্র কিংবা রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, যখন আমরা এই সমিতির জন্য কাজ করব, তখন আমাদের একটাই পরিচয় – আমরা দিনাজপুরী।”এই একটি বাক্যই যেন সমিতির ভবিষ্যৎ পথচলার মূল দর্শন। ব্যক্তিস্বার্থ নয় – সম্মিলিত কল্যাণ, বিভাজন নয় – ঐক্য, পরিচয়ের গণ্ডি নয় – উন্নয়নের অঙ্গীকার, এই হোক আমাদের অগ্রযাত্রার ভিত্তি।
আগামী ১২ জুলাই ২০২৬ রবিবার বিকেল ৫টায় ঢাকার রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এ সমিতির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। আশা করা যায়, সেই সভা থেকেই দিনাজপুরবাসীর কল্যাণে বাস্তবমুখী ও দীর্ঘমেয়াদি নানা উদ্যোগের রূপরেখা নির্ধারিত হবে। আসুন, আমরা সবাই একসঙ্গে কাজ করি – যাতে ঢাকাস্থ দিনাজপুর জেলা সমিতি শুধু একটি নাম নয়; সেবা, ঐক্য, সততা ও উন্নয়নের এক অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত হয়। ঢাকাস্থ দিনাজপুর জেলা সমিতির কার্যকরী পরিষদের সদস্যগণ হলেন; সভাপতি- ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, সহ-সভাপতিবৃন্দ – প্রফেসর মোঃ কায়সুল হাসান, প্রকৌশলী মনজুর আলী, হারুন-উর-রশিদ রাজা, মুহাম্মদ তমিজ উদ্দিন, জিয়াউর রহমান খান লিটন, মোঃ আব্দুল্লাহ আল কাদের ও মোঃ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক – শাহ মোঃ আশফাকুর রহমান (আশফাক), যুগ্ম-সাধারণ সম্পাদক – মোঃ মোজাম্মেল হক, সহকারী সম্পাদক – মোঃ মনিরুল ইসলাম সংগ্রাম ও মোঃ আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক – মোঃ মোখলেসুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক – হুমায়ুন কবির চিশতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক – মোঃ আমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক – ইমরান হোসেন মিলন, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক – নিয়াজ মাজেদা সুমন, ছাত্রবিষয়ক সম্পাদক – অ্যাডভোকেট গোলাম মুক্তাদির, সমাজকল্যাণ সম্পাদক – আবু তাহের প্রিয়া চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক – মাহফুজা পারভীন এবং নির্বাহী সদস্যবৃন্দ – অধ্যাপক ডা. মোঃ আমজাদ হোসেন, হাফিজুর রহমান সরকার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান আলী, অ্যাডভোকেট এনামুল হক শাহ, হামিদুল হক চৌধুরী, রাজিউর চৌধুরী লিটন, পারভেজ সাজ্জাদ, ড. বখতিয়ার রশীদ, মাহবুবুর রহমান, হুমায়ুন কবির মুকুল, বেলায়েত হোসেন, ওবায়দুর রহমান, মোঃ রফিকুল ইসলাম জুয়েল, ইকবাল হোসেন, মোঃ স্বাধীন সরকার এবং মোঃ আবিদুল ইসলাম।