দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র দুলাল গ্রেপ্তার

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর : দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলালকে আটক করেছে পুলিশ। ৫ জুলাই রবিবার তাঁকে তাঁর নিজ বাস ভবন থেকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। আদালতে তার জামিন চাওয়া হয়। কিন্তু জামিন না মঞ্জুর হওয়ার পর তাঁকে আদালত থেকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। তৈয়ব আলী দুলাল একাধিকবার দিনাজপুর পৌরসভার নির্বাচিত কমিশনার ও কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী শাসনের শেষ দিকে তিনি দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নুরুন্নবী জানান, দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলালের বিরুদ্ধে ৫ আগস্ট ২৪ এ একটি হত্যা মামলা দায়ের হয়েছিল। ওই হত্যা মামলায় তাকে আটক করা৩ হয়েছে।