মো: জসিম উদ্দিন: বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে গতকাল রবিবার পরিবার পরিকল্পনা কার্যালয় নরসিংদী আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নরসিংদী জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। তাঁর প্রতিনিধি ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: বুলবুল কবির, নরসিংদী জেলা শিক্ষা কর্মকর্তা এস এম আবদুল খালেক, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক শেখ শাহীদুজ্জামান। বক্তব্য রাখেন নরসিংদী জেলা শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক (নরসিংদী পৌরসভা) মো: এনামুল হক, নরসিংদী জেলার শ্রেষ্ঠ উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার (মহিষাশুড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র) মো: শাহীনুর রহমান খান, মৌমিতা চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংদী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) মোসা: তানিয়া পারভীন।নরসিংদী জেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিভিন্ন ক্যাটাগরীতে যেসকল কর্মী ও প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সেসব কর্মীগণ ও প্রতিষ্ঠানগুলো হচ্ছে পরিবার কল্যাণ সহকারী মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী সামীমা আক্তার, রায়পুরা উপজেলার মির্জানগর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার কল্যাণ পরিদর্শিকা রেনুকা আফরোজ, নরসিংদী সদরের (নরসিংদী পৌরসভা) পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: এনামুল হক, মহিষাশুড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: শাহিনুর রহমান খান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রায়পুরা উপজেলার মির্জানগর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মির্জানগর ইউনিয়ন পরিষদ, নরসিংদী মা ও শিশু কল্যাণ কেন্দ্র, নরসিংদী সদরের মেরী স্টোপস ক্লিনিক, এফপিএবি ভাটপাড়া পাঁচদোনা। বকৃতা শেষে অতিথিগণ এসব প্রতিষ্ঠান ও কর্মীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।