মোঃ বাবুল হোসাইন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”,এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালরি বাউফল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬।দিবসটি উপলক্ষে রোববার (১২ই জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়াম রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক ও বাউফল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (আঃদাঃ)মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মিলন,উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মোঃ হুমায়ুন কবির, ব্র্যাক প্রগ্রামার অফিসার, পবিত্র চন্দ্র, বাউফল প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক ডাঃ মোঃ জসীম উদ্দিন, উপ-সহকারী কমিউনিটি অফিসার সুজন কুমার পাল,দাসপাড়া ইউনিয়ন পরিদর্শক আবু মোতালেব সহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ইউনিয়ন স্বাস্থ্য কর্মীরা।আলোচনা সভা শেষে উপজেলায় কর্মরত বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্যকর্মীদের মধ্যে কর্ম দক্ষতার ভিত্তিতে ছয়টি ক্যাটাগরিতে নির্বাচিত ছয়জনকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ বছর যারা বাউফল উপজেলায় কাজের কর্মদক্ষতায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন তারা হলেন- শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারি নির্বাচিত হয়েছেন দাসপাড়া ২/খ ইউনিটের ্কামরুন্নাহার, শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদশিকা দাসপাড়া ইউনিয়ন ক্লিনিকের মরিয়ম বেগম, শ্রেষ্ঠ দাসপাড়া ইউনিয়ন পরিবার কল্যান পরিদর্শক মোঃ আবু মোতালেব, শ্রেষ্ঠ নওমালা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রভাকর রায় নয়ন, শ্রেষ্ঠ চেয়ারম্যান দাসপাড়া ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ঠ কাছিপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে, কাছিপাড়,বাউফল,পটুয়াখালী।