মোঃআলমগীর কবির, পার্বত্য চট্টগ্রাম ব্যুরো : অত্যন্ত আনন্দ মুখর পরিবেশে রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহি ব্যবসা বানিজ্যের প্রান কেন্দ্র নতুন বাজারের বণিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত নতুনবাজারস্হ কার্যালয়ে সম্পন্ন হয়েছে। নির্বাচন শেষে এদিন রাত সাড়ে ১১ টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা হিমেল দে।
এতে সভাপতি পদে ছাতা প্রতিক নিয়ে ২ শত ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিগত কমিটির সভাপতি মো: জয়নাল আবেদীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী চেয়ার প্রতিক নিয়ে আলহাজ্ব আবদুল আলীম কালাম পেয়েছেন ২ শত ২৬ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে বাঘ প্রতিক নিয়ে ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিগত কমিটির সাধারণ সম্পাদক মোঃ করিম উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী দেয়ালঘড়ি প্রতিক নিয়ে মোফাজ্জল হোসেন স্বপন পেয়েছেন ১৪৮ ভোট এবং হারিকেন প্রতিক নিয়ে মোঃ তরিক উল্লাহ পেয়েছেন ১৩৪ ভোট
এছাড়া ২ টি সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গোলাপ ফুল মার্কা নিয়ে মিন্টু চন্দ্র শীল(২০৩ ভোট) এবং মোবাইল প্রতীক নিয়ে হাবিবুল ইসলাম শিপু(১৯৫ ভোট)। এদিকে সহ সম্পাদক পদে চশমা প্রতীক নিয়ে মো: ইউসুফ(২৪০ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে কলসি প্রতীক নিয়ে মোঃ কুতুবউদ্দিন (২২৩ ভোট) এবং অর্থ সম্পাদক পদে হাত পাখা প্রতিক নিয়ে মোঃ হেলাল উদ্দিন(৩১৭ ভোট) নির্বাচিত হয়েছেন। কার্যকরী ৫ টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন ডাব প্রতীক নিয়ে শরীফ হোসেন(৩৩৬ ভোট), হাতি প্রতীক নিয়ে মোহাম্মদ আব্দুল শুক্কুর(৩২৭ ভোট), প্রজাপতি প্??