দিনাজপুরে বাউল সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে বাউল গানের অনুষ্ঠান সম্পন্ন

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর: বৃহত্তর দিনাজপুর বাউল সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ২৪ জুলাই শুক্রবার রাতে বর্ণাঢ্য বাউল গানের অনুষ্ঠান হয়েছে। পরিষদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ২৪ জুলাই দিনাজপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বৃহত্তর দিনাজপুর বাউল সাংস্কৃতিক পরিষদের সভাপতি মোঃ মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। পরিষদের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস এর সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা মুস্তাফা কামাল মিলন, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, বাউল পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ আসাদ, প্রচার সম্পাদক রিতা আক্তার, সাংগঠনিক সম্পাদক জয় হরি, মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা প্রমুখ। অনুষ্ঠানে বাউল সংগীত পরিবেশন করেন আয়েশা আক্তার, সুবর্ণা দাস, আসাদ, রিতা, সুসান, সুমি রায়, স্বপ্না, মোজাম্মেল, সাগর চন্দ্র, বাবুল, তসলিমা, ললিত বাবু, মতিলাল রায় প্রমুখ।