আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর: দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৫ জুলাইদিনাজপুর আঞ্চলিক কর কমিশনারের কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয় এবং ১০৭ জন ভোটারের মধ্যে ৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ ওয়াহিদুজ্জামান বুলবুল ৬৭টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আতিকুর রহমান বাবু ২৫টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ওয়াহিদুজ্জামান বুলবুল এর আগেও ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।অন্যান্য প্রধান পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন যথাক্রমে সহ-সভাপতি পদে সুব্রত মজুমদার ডলার ও অ্যাডভোকেট আবু সাঈদ বাবু, সাধারণ সম্পাদক পদে মোল্লা মোহাম্মদ শাফায়েত হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ আবু তাহের সরকার কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মোঃ মাহমুদুল ইসলাম (জুয়েল)। সুব্রত মজুমদার ডলার দৈনিক আলোকিত দিনাজপুর এর সম্পাদক এবং ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক। নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন মোঃ মুনতাসির আজিজ (উপল), অ্যাডভোকেট মোঃ মইনুল হোসেন (মামুন), অ্যাডভোকেট মোঃ জাকারিয়া হোসেন, প্রণয় এম. রোজারিও এবং মোঃ আব্দুল মতিন