গণফোরামের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর স্মরণভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান, গণফোরামের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তফা মহসীন মন্টু-এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ডিপ্লোমা ইন্জিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন কাকরাইল বিকেল সাড়ে ৩টায় এক স্মরণসভার আয়োজন করা। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন এবং সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুভ্রত চৌধুরী। মূল বক্তব্য উপস্থাপন করেন মোস্তফা মহসিনের ছোট ভাই তৌফিক আহসান। প্রয়াত এই জাতীয় নেতার কর্মময় জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং দেশ ও জনগণের কল্যাণে তাঁর আত্মত্যাগের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা জাসদের সভাপতি নূরুল আম্বিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল ইসলাম, গণ ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান, সভাপতি মন্ডলের অন্যতম সদস্য এ্যাডভোকেট আলতাফ হোসেন, ঢাকা মহানগরির মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান শহিদ। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। স্বাগত বক্তব্য দেন মোস্তফা মহসিন সাহেবের সুযোগ্য কন্যা গণ ফোরামের মহিলা ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী শ্রাবন্তি। বাবাকে নিয়ে অনেক স্মৃতির কথা মনে করিয়ে দেন। আয়োজিত এ অনুষ্ঠানে সশ্রদ্ধ উপস্থিতির গণফোরামের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জ্ঞাপন করেন ভারপ্রাপ্ত সভাপতি।