মো: জসিম উদ্দিন : ব্র্যাক ফিশারিজ বাংলাদেশ অন্যতম বৃহত্তম সামাজিক উদ্যোগ যা ১৯৭৬ সাল থেকে গ্রামীন অর্থনীতিতে মাছ চাষের মাধ্যমে কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে। তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার নরসিংদী জেলাধীন রায়পুরা উপজেলার বটতলী গ্রামের অত্যান্ত সুন্দর মনোরম পরিবেশে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালার লক্ষ্যে উদ্দেশ্য ছিল মৎস্য খাতের আমূল পরিবর্তন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের দক্ষ করে তোলা। মৎস্যচাষীদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে এই কর্মশালায় নরসিংদী জেলার ৬ উপজেলার বিভিন্ন জায়গা থেকে ১৫০ জন অগ্রগামী মৎস্যচাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মাছ চাষের লাভজনক পদ্ধতি ও আধুনিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ব্যতিক্রমী কর্মশালায় উপস্থিত ছিলেন ব্র্যাক নরসিংদীর সমন্বয়ক মোঃ মিজানুর রহমান। প্রশিক্ষণার্থদের প্রশিক্ষণ প্রদান করেন প্রখ্যাত ঔষধ কোম্পানি এসকেএফ এর এক্সিটিউটিভ এ্যাকুয়া টেকনিক্যাল সার্ভিস সাদমান সাকিব, সুখ্যাতি ঔষধ কোম্পানি একমি এর এক্সিটিউটিভ টেকনিক্যাল সার্ভিস (ভ্যাটনারী) নাফিস বিন রেজা। স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক ফিশারিজ এর অফিসার (সলস) মোঃ সিকান্দর আলী। প্রশিক্ষণে রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকার প্রায় একশত মৎস্যচাষী এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। আলোচনার প্রধান বিষয়গুলো ছিল: বৈজ্ঞানিক পদ্ধতিতে পুকুর প্রস্তুতি এবং পানির গুণগত মান নিয়ন্ত্রণ। প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের সঠিক ব্যবহার এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা। মানসম্মত পোনা নির্বাচন এবং সুষম খাদ্যের সঠিক বণ্টন। মাছের সাধারণ রোগ প্রতিরোধ ও তার আধুনিক চিকিৎসা ব্যবস্থা। তাত্ত্বিক আলোচনার পাশাপাশি চাষীদের জন্য ছিল হাতে-কলমে শেখার সুযোগ। উন্মুক্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে চাষীরা তাদের মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে চাষীদের বিভিন্ন সমস্যার সমাধান ও পরামর্শ প্রদান করা হয়। এ ধরনের প্রশিক্ষণ মৎস্য উৎপাদন বৃদ্ধিতে এবং গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজক সংস্থা ব্র?্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ জানায়, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও খামারিদের স্বাবলম্বী করতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও এ ধরনের উন্নত প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।