মোঃ জসিম উদ্দিন : নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলায় ও রায়পুরা উপজেলায় ব্র্যাক মাইক্রোফিন্যান্স (দাবি) ক্রেডিট প্লাস এর উদ্যোগে গতকাল মঙ্গলবার প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে পাওয়ার টিলার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ব্র্যাক সমন্বয়ক মোঃ মিজানুর রহমান, ব্র্যাকের নরসিংদীর আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল জাব্বার।
চাষীদের মাঝে বিনামূল্যে পাওয়ার টিলার বিতরণের লক্ষ্য উদ্দেশ্য হলো কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে উৎপাদন খরচ কমানো এবং কৃষকদের সাবলম্বী করা। প্রান্তিক চাষীগণ বিনামূল্যে এই পাওয়ার পেয়ে তারা খুবই আনন্দিত।