নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. মনজুর ই মওলা সাব্বির নাটোর জেলা সংবাদদাতা ঃ ঐতিহ্যবাহী নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১ টার দিকে নবাব সিরাজ উদ্দদৌলা সরকারী কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। শোভাযাত্রায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহন করে। শোভাযাত্রা শেষে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ মো. শফিক নেওয়াজ তালুকদার সভাপতিত্ব করেন। এছাড়াও কলেজের বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাত দশকের ঐতিহ্য বহনকারী এই শিক্ষা প্রতিষ্ঠান শুধু নাটোর নয়, দেশের শিক্ষা বিস্তার ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলারও আয়োজন করা হয়।