মো: জসিম উদ্দিন: নরসিংদী পৌরসভা গত বৃহস্পতিবার ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক জনসচেতনামূলক র্যালীর আয়োজন করে। র্যালিটি নরসিংদী পৌরসভা থেকে যাত্রা শুরু করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে নরসিংদী ফায়ার সার্ভিস গিয়ে শেষ হয়। সেখানে জনসাধারণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি নরসিংদী পৌরসভার প্রশাসক ও নরসিংদীর ডিডিএলজি মোছা: নাদিরা আখতার। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, প্রকৌশলী মো: জাহাঙ্গীর হোসেন খান, হিসাব রক্ষন কর্মকর্তা মো: বশির আহাম্মদসহ সকল কর্মকর্তা ও কর্মচারীগণ। পৌর প্রশাসক বলেন, আসুন আমরা সবাই মিলে পৌর এলাকা পরিষ্কার রাখি। পৌরসভার বিভিন্ন মহল্লায় আন্ডার ড্রেনের কাজ চলমান আসুন আমরা সকলে নালা নর্দমায় প্লাস্টিক জাতীয় কোন জিনিস না ফেলি। এই শহরকে পরিষ্কার রাখি। এতে শহরের ড্রেনগুলো পানি নিষ্কাশনে বাধাগ্রস্থ হবে না। বক্তব্য শেষে প্রধান অতিথি পৌর প্রশাসক মোছা: নাদিরা আখতার মশা নিধনের ঔষধ ছিটানোর ফগার মেশিনের উদ্বোধন করেন।