১২ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মেহেদী (২২), আব্দুর রহমান হৃদয় (২৬), জাহিদ হাসান সিয়াম (২০), সুমন (১৯), শহিদ (১৮), রাব্বি (২৩), ইমন (২০), ইউসুফ (১৮), শাকিল (২৪), শাহিন (২১), শামীম ওরফে শামু (২২) এবং অনিক হাসান (২৫)।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) যাত্রাবাড়ী থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাও রয়েছেন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।