মোঃ রাফিন হোসেন (আরফিন),দিনাজপুর: দিনাজপুরের সেতাবগঞ্জ রেলস্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঘটেনি কোন হতাহতের ঘটনা।ট্রেনটি ১ নম্বর লাইনে লাইনচ্যুত হওয়ায় অন্যান্য ট্রেন গুলো স্টেশনের ২ নম্বর লাইন দিয়ে চলাচল স্বাভাবিক রয়েছে। রোববার (২৯ মার্চ ২০২৬) সকাল ৮টা ১৩ মিনিটে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রেলস্টেশনে এ ঘটনা ঘটে দিনাজপুর স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, সেতাবগঞ্জ রেলস্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর লাইনে লাইনচ্যুত হয়েছে। ২ নম্বর লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেস ট্রেনটি সঠিক সময় ঠাকুরগাঁও,পীরগঞ্জ, সেতাবগঞ্জ ও দিনাজপুর স্টেশন অতিক্রম করে ঢাকা অভিমুখে ছেড়ে গেছে।