মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেওয়ায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হ”েছ সাধারণ মানুষের। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১ টায় নবাবগঞ্জের সালমা ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সময় লাইন লক্ষ্য করা গেছে। চালকরা অভিযোগ করেছেন, চাহিদামতো তেল পা”েছন না। একজন মোটর সাইকেল চালক মাত্র ১০০ টাকার তেল পা”েছ। এমনকি তেল পাওয়ার আশায় অনেককেই এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছেন। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় কয়েকটি ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। যেসব স্টেশনে তেল রয়েছে, সেখানে তেল বিক্রি হ”েছ সীমিত পরিমাণে। কয়পক দিন ধরে স্টেশনে পেট্রোল ও অকটেনের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ফলে হঠাৎ করেই তেল সংকট প্রকট আকার ধারণ করেছে। দাউদপুর এলাকার এক মোটরসাইকেল চালক জানান, আজকে আমি তিনটি ফিলিং স্টেশন ঘুরে মাত্র ৩০০ টাকার পেট্রোল নিতে পেরেছেন। এমনকি তিনি পার্শ্ববর্তী উপজেলা বিরামপুর ও গেয়েছেন। অপরদিকে এক এনজিও কর্মী বলেন, আমি আজ ঈদের ছুটিতে রংপুর গ্রামের বাড়ী যাব কিš‘ মোটরসাইকেলে পর্যাপ্ত তেল নেই কীভাবে যাব। পুটিমারা ইউনিয়নের এক চালক জানান, প্রতি দিনই তার বাইক ব্যবহার করতে হয়। তাই চালাকী করে তিনি এক ষ্টেশনে একদিনে কয়েক বার আসে। সালমা ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, কয়েক দিন ধরে আমাদেরর ফিলিং স্টেশন চাহিদা অনুযায়ী তেল পা”েছ না। ফলে আমরা গ্রাহকদের চাহিদা মতো তেল দিতে পারছে না।”তিনি জানান “ইতোমধ্যে কয়েকটি ফিলিং স্টেশন তেল না থাকায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে গ্রাহকদের চাহিদা আরো বেড়ে গেছে। সালমা ফিলিং স্টেশনের মালিক জানান, “মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ায় সংকট আরও বেশি দৃশ্যমান হয়ে উঠেছে। পরি¯ি’তি কবে স্বাভাবিক হবে নিশ্চিত করে বলা যা”েছ না।