মোঃআলমগীর কবির, ব্যুরো সংবাদদাতা ঃ সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলার আমীর জনাব হারুনুর রশিদ, সেক্রেটারি সিরাজুল ইসলাম, সহসেক্রেটারী মোঃনুর জামাল, আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি মোহাম্মদ হানিফ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, আবুল কালাম আজাদ ও কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। মানবিক এই উদ্যাগের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকার পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের হাতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়।বন্যার শুরু থেকেই কাপ্তাইয়ের বিভিন্ন দুর্গম এলাকায় পানিবন্দী মানুষের খোঁজখবর নেন জামায়াতে ইসলামীর স্থানীয় দায়িত্বশীলরা। পরবর্তীতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুর্গত মানুষের মাঝে এই ত্রাণ সহায়তা পরিচালনা করা হয়।ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ বলেন,
“দুর্যোগ ও বিপদের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। জামায়াতে ইসলামী দেশের যেকোনো সংকটে সাধারণ মানুষের কল্যাণে সবসময় অতন্দ্র প্রহরীর মতো কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”