দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও বিধান কান্তি হালদার

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার । ২২ বুধবার ( ২২ জুলাই) তিনি দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।বিদ্যালয় সূত্রে জানা গেছে, পরিদর্শনের একপর্যায়ে দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি কক্ষে প্রবেশ করে কিছু সময় পাঠদান করেন ইউএনও। তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং তাদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। পরে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের পাঠদানের অবস্থা ও উপস্থিতি সম্পর্কে খোঁজ নেন।শিক্ষার্থীরা জানায়, ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে তারা আনন্দিত হয়েছে। তিনি তাদের ভবিষ্যতে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য উৎসাহ দিয়েছেন। ইউএনও বিধান কান্তি হালদার বলেন, “ মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না, তা তদারকি করা প্রশাসনের দায়িত্ব।”