স্টাফ রিপোর্টার : মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই তরুণদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে রাজধানীর মুগদায় মাদকবিরোধী আলোচনা সভা ও শপথ কর্মসূচির আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ| মঙ্গলবার (২ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচিতে তরুণদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়|অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ| তিনি বলেন, “বর্তমান প্রজন্মকে শুধু শিক্ষিত করলেই হবে না, তাদের ˆনতিকতা ও সামাজিক দায়িত্ববোধেও সমৃদ্ধ করতে হবে| শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে মাদকবিরোধী সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ|”
বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমš^য়ক আবদুল হান্নান মিলটন বলেন, “যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে মাদকসহ নানা সামাজিক অপরাধ অনেকাংশে কমে আসবে| বসুন্ধরা শুভসংঘ সবসময় তরুণদের নিয়ে মানবিক, সচেতনতামূলক ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে| আমরা বিশ্বাস করি, তরুণরাই পারে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে|”বসুন্ধরা শুভসংঘ মুগদা থানা শাখার সভাপতি সোহান আহমেদ বলেন, “মাদকবিরোধী সচেতনতা কোনো একদিনের কর্মসূচি নয়; এটি একটি চলমান সামাজিক আন্দোলন| তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব|”সাধারণ সম্পাদক সাগর হোসেন বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না; এটি একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্যও বড় হুমকি| তাই তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সমšি^তভাবে কাজ করতে হবে|”আবদুল হান্নান মিলটনের সার্বিক নির্দেশনায় এবং বসুন্ধরা শুভসংঘ মুগদা থানা শাখার সভাপতি সোহান আহমেদ ও সাধারণ সম্পাদক সাগর হোসেনের নেতৃত্বে কর্মসূচিটি আয়োজন করা হয়|অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত সদস্যদের নিয়ে মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়| শপথে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠন, জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অঙ্গীকার করেন|এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি রানা হোসেন ও আল-আমিন সিয়াম, সাংগঠনিক সম্পাদক শাওন আহম্মেদ, ধর্মবিষয়ক সম্পাদক রাব্বি হোসেন, ক্রীড়া সম্পাদক মনির হোসেন, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আয়েশা আকন ও জিনিয়া আক্তার, অর্থবিষয়ক সম্পাদক ইমরান হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জিসান আলম, পাঠাগার ও বিতর্কবিষয়ক সম্পাদক রাফসান আহমেদ রিফাত, শিশু ও নারীকল্যাণবিষয়ক সম্পাদক লিজা আক্তার ও সোনালী আক্তার এবং প্রচার ও যোগাযোগবিষয়ক সম্পাদক রাতুল আহমেদ|এ ছাড়া সংগঠনের সদস্য আরাফাত, সিয়াম শেখ, ওমর, কামরুল, পাখি, কারিমা, লিভা, আরিফা ইসলাম, রিয়াদ ও মুন্নাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন|অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণেরা সমাজ থেকে মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন| পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অঙ্গীকার করেন|