সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি-ঢাকা এর সভাপতি অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম, সেক্রেটারি ইঞ্জি. মোঃ কামরুজ্জামান মনোনীত কাপ্তাই জেটিঘাট আল-আমিন নুরিয়া মাদ্রাসা আবাসিক হোটেলের দেওয়াল ঘেঁষে বিষাক্ত এসিডের ড্রাম নবাবগঞ্জে আঙুর চাষে সফল তৌহিদুল, কৃষিতে সম্ভাবনার দ্বার উন্মোচন বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী: মীর শাহে আলম নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ উস্কানিমূলক বক্তব্য দিয়ে লাভ নেই জনগণই শেষ কথা: সমাজকল্যাণ মন্ত্রী দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার ও চাঁদা দাবির মিথ্যা অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা নদী, খাল ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ বজায় রাখার জন্য সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ঢাকা-রোম ফ্লাইট বাড়ানো ও পর্যটন উন্নয়নে ইতালির সঙ্গে সমঝোতায় আলোচনা

কুয়াকাটায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ডাবল ডেকার বাস, আহত ৬

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ডাবল ডেকার স্লিপার বাস সড়কের পাশের খাদে পড়ে অন্তত ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলীলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ডাবল ডেকার বাস খলীলপুর এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। ওই সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। চালকের অসাবধানতা ও ঘুম ঘুম ভাবের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায় বলে স্থানীয়দের ধারণা।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে। গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস কলাপাড়া স্টেশনের ট্র্যাফিক ও উদ্ধারকারী দলের টিম লিডার বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ করছে।

স্থানীয়দের ভাষ্য, বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছিল। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪ পূর্বাহ্ণ
  • ১১:৪৮ পূর্বাহ্ণ
  • ১৫:৫৫ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫০ অপরাহ্ণ
  • ৫:৫৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102