প্রকৃতির ছোঁয়ায়, হালকা হাওয়ায়, হৃদয়ের দোলায় কথা ও কবিতায় বর্ষা বরণ দিনাজপুর লেখক ফোরামের

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর : স্নিগ্ধ আষাঢ়ের কদম ফুল আর রিমঝিম বৃষ্টির আবহকে সঙ্গে নিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ‘কথা ও কবিতায় বর্ষা বরণ’ অনুষ্ঠান। প্রকৃতির ছোঁয়ায়, হালকা হাওয়ায়, হৃদয়ের দোলায় দিনাজপুর লেখক ফোরামের উদ্যোগে ঐতিহ্যবাহী শুক সাগরের মনোরম পরিবেশে এই সাহিত্য আড্ডার আয়োজন করা হয় ১৭ শ্রাবণ, ১ আগস্ট শনিবার পড়ন্ত বিকেলে। সেখানে কথা ও কবিতার পাশাপাশি বর্ষাভিত্তিক গানও পরিবেশন করেন কেউ কেউ।
অনুষ্ঠানের শুরুতে সাহিত্যপ্রেমী ও লেখকদের উপস্থিতিতে জায়গাটি মুখরিত হয়ে ওঠে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শুক সাগরের তীরে বর্ষার নানা দিক, পরিবেশের ওপর এর প্রভাব এবং বাঙালি জীবনে বর্ষার সাহিত্যিক মূল্য নিয়ে প্রারম্ভিক আলোচনা করা হয়। দিনাজপুর লেখক ফোরামের সভাপতি আজহারুল আজাদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু। তিনি তার কথার সজ্জা দিয়ে বলেন যে, বর্ষা বাংলার আবহমান চিত্র। বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য তৈরি হয়েছে তা বর্ষা ছাড়া সম্ভব হতো না। বর্ষা আমাদের জীবনের অংশ। বর্ষা এলে কৃষকের মুখে হাসি ফুটে উঠে। কৃষক সুন্দরভাবে আবাদ করতে পারেন । আমাদের জীবন বেঁচে ওঠে বর্ষার শক্তিতেই। অনুষ্ঠানে কথার মাধুর্যে বর্ষার রুপ সৌন্দর্যের ব্যাখ্যা করেন দৈনিক উত্তর বাংলা সম্পাদক মতিউর রহমান, প্রফেসর জলিল আহমেদ, প্রফেসর মোজাম্মেল বিশ্বাস, প্রফেসর কামরুজ্জামান গোপন, প্রফেসর ড. মাসুদুল হক প্রমুখ। স্বরচিত কবিতা পাঠ ও আবৃতির মাধ্যমিক বর্ষাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন রানীর বন্দরের কবি লুৎফর রহমান ও কবি হুসাইন মুহম্মদ আনোয়ার, নীলফামারীর কবি হযরত আলী, দিনাজপুরের কবি কাওকাবুন্নেছা, কবি জোবায়ের আলী জুয়েল, কবি ফাতেমা বেগম, কবি বাসব রায়, কবি ইয়াসমিন আরা রানু, কবি জিনাত রহমান, কবি পপি হাসদাক, কবি নুরুল ইসলাম, কবি মোছা. মাসুদা খাতুন, কবি তুষার শুভ্র বসাক, কবি হুসাইন মুহম্মদ আনোয়ার, কবি মেহেনাজ পারভীন, কবি তাহমিনা খাতুন, কবি মামুনুর রহমান জুয়েল, কবি গোলাম রাব্বানী মিয়া, কবি কামরুন নাহার কেয়া প্রমুখ। অনুষ্ঠানে বর্ষা ভিত্তিক সংগীত পরিবেশন করেন বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, এপেক্সিয়ান মিনা সুলতানা, প্রিয়াঙ্কা ঘোষ, সারাবান তহুরা মৌমিতা প্রমুখ। অনুষ্ঠানে বিশিষ্ট কবি ও দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগীয় সহযোগী অধ্যাপক নূরে আলম সিদ্দিকীর জন্মবার্ষিকী পালন করা হয়। জন্মবার্ষিকী অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট কবি ও গবেষক এবং সার্ক কালচারাল সোসাইটির সভাপতি বিধান দত্ত। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী রাজিউদ্দিন চৌধুরী ডাবলু, নীলফামারীর কবি রাজ্জাক দুলাল, বীরগঞ্জের কবি তাইজুল মন্ডল, বিশিষ্ট কলামিস্ট কায়সার আলী, অ্যাডভোকেট রাবেয়া খাতুন রানু, কবি দেবনাথ দাস, নবারুণ চারুকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিলকিস জান্নাত, শিক্ষিকা সিরাজুম মনিরা, বিশিষ্ট উপন্যাসিক লায়লা চৌধুরী, কবি মজেল উদ্দিন, কবি ও গবেষক চাষা হাবিব, উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাসুদ মুস্তাফিজ, দোলনচাঁপা সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, কবি ও সাংবাদিক শৈশব রাজু, সাংবাদিক ভুবন সেন, কবি সিরাজুল মানিক, কবি ও সাংবাদিক মিজানুর রহমান (ডোফুরা), সমাজকর্মী মকিদ হায়দার শিপন, শিল্পী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় , বিপুল চন্দ্র রায়, তাসলিমা বেগম মধুবন্তী, সিরাজাম মুনিরা, নুরবানু, রিমা আক্তার, লায়লা সিদ্দিকী রোজী, শরিফা বেগম প্রমুখ।দিনাজপুর লেখক ফোরামের সাধারণ সম্পাদক কবি অদিতি রায় অনুষ্ঠান সফল করার জন্য উপস্থিত সকল কবি সাহিত্যিক শিল্পীকে ধন্যবাদ জানান। তিনি বলেন এরকম একটি অনুষ্ঠান এমনভাবে সফল হবে ভাবতে পারিনি। তিনি আগামীদিনেও সকলের সহযোগিতা কামনা করেন। তিনি নিজেও একটি কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে লেখক ফোরামের সভাপতি আজহারুল আজাদ জুয়েল এবং সার্ক কালচারাল সোসাইটির সভাপতি বিধান দত্তের পক্ষ থেকে কয়েকজন কবি ও শিল্পীকে বই উপহার দেওয়া হয়।