রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির নরসিংদীতে আন্ত: কলেজ- খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিরামপুরে ২১০ শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ গাছ বিতরণ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন এলডিসি উত্তরণে চ্যালেঞ্জ আমলাতান্ত্রিক জটিলতা কাটাতে হবে: অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আত্মমর্যাদাশীল বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দিনাজপুর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান দিশবন্দী হাতিশাল দ্বি মুখী ফাযিল (স্নাতক) মাদ্রাসা আওয়ামীলীগের সন্ত্রাসের বিরুদ্ধে বাউফল বিএনপিরআওয়ামী বিক্ষোভ মিছিল

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশের আর্থসামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর খসড়ার মূল রূপকল্প হবে বাংলাদেশকে একটি ‘ম্যানুফ্যাকচারিং হাব’ ও ‘এক্সপোর্টিং গেটওয়ে’ হিসেবে প্রতিষ্ঠা করা। রোববার (২২ নভেম্বর) ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ২০২৯ সালে এলডিসি থেকে বাংলাদেশ উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি বিবেচনায় সরকার ইতোমধ্যে ‘জাতীয় এসএমই নীতিমালা ২০২৬’-এর খসড়া প্রণয়ন করেছে, যা শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হবে। এ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করা এবং ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার সরকারি পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এ লক্ষ্য অর্জনে বড় শিল্পের পাশাপাশি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে জাতীয় উৎপাদন ব্যবস্থা, সরবরাহ শৃঙ্খল এবং দেশি-বিদেশি মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত করতে হবে। এসএমই খাতকে শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ না রেখে বড় শিল্পের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ ও উপকরণ সরবরাহকারী এবং রপ্তানিমুখী উৎপাদন ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি। তৈরি পোশাক শিল্পের পাশাপাশি চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশে প্রথমবারের মতো গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা এবং বিদেশে শ্রম রপ্তানির ধারা শুরু করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন। ইতালির বিশেষায়িত ‘ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার’ বা অঞ্চলভিত্তিক পণ্য উৎপাদনের উদাহরণ টেনে তারেক রহমান বলেন, এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট’ বা ক্রিয়েটিভ ইকোনমি কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ন্যাশনাল ক্রিয়েটিভ ও ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা এবং আঞ্চলিক পর্যায়ে এর সম্প্রসারণের আশা প্রকাশ করেন তিনি। আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সিঙ্গাপুর, লন্ডন বা প্যারিসের মতো আন্তর্জাতিক বাণিজ্য ভেন্যুতে সরকারি উদ্যোগে মেলা আয়োজনের বিষয়ে তিনি অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। সম্প্রতি তুরস্কে ‘কপ-৩১’-এ বাংলাদেশের স্টলে জুটসহ বিভিন্ন পণ্যের বিদেশি ক্রেতা আকর্ষণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিদেশি ক্রেতাদের তাৎক্ষণিক অর্ডার নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে হবে। উদ্যোক্তাদের সহায়তায় সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে কমপক্ষে ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স প্রশিক্ষণ দেওয়া হবে। ‘মেইড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটিভ ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে বাজার সম্প্রসারণ, জিআই ট্রেডমার্ক ও ডিজাইন নিবন্ধনে সহায়তা দেওয়া হবে। ব্যবসা শুরু ও পরিচালনায় প্রশাসনিক জটিলতা, দীর্ঘসূত্রতা ও ব্যয় কমানোর পাশাপাশি এসএমই খাতের জন্য পিটিআর প্রবর্তনের বিষয়টি বিবেচনায় রয়েছে। এসএমই ফাউন্ডেশনের ‘এসএমই সৃষ্টি’ কর্মসূচির আওতায় আগামী চার বছরে ৬৪ জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।চাকরি খোঁজার পরিবর্তে এসএমইর মাধ্যমে নিজেদের চাকরির দাতা হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, শুরু হওয়া এ এসএমই মেলায় নারী উদ্যোক্তার সংখ্যা প্রায় ৬০ শতাংশ। নারী উদ্যোক্তাদের অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ, নেটওয়ার্কিং ও ডিস্ট্রিবিউশনের বাধা দূর করতে সরকার বিশেষ পদক্ষেপ নেওয়ার চিন্তা-ভাবনা করছে। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন ঘোষণা করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102