মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র সচিব পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেওয়া হয় না হাসিনার আবেদন হাস্যকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিকদের চিকিৎসায় ১০০ শয্যার ৬টি হাসপাতাল হচ্ছে: প্রধানমন্ত্রী গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র রুখ দিতে প্রস্তুত জনগণ: রিজভী আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে : প্রধানমন্ত্রী বিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শ্রমিকদের চিকিৎসায় ১০০ শয্যার ৬টি হাসপাতাল হচ্ছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রধান প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে অনির্ধারিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের পয়েন্ট অব অর্ডারে করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শ্রমিকদের, শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধার জন্য সরকার ১০০ শয্যার করে মোট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার এবং চট্টগ্রামে এই ছয়টি জায়গায় হাসপাতাল তৈরি করা হবে। যা শুধুমাত্র আমাদের শ্রমিক ভাইদেরকেই চিকিৎসাসেবা প্রদান করবে। এগুলো আমরা এমনভাবেই নামকরণ করব যে, শ্রমিকদের জন্যই এই হাসপাতালগুলো নির্দিষ্ট থাকবে। এর আগে বিগত স্বৈরাচারী সরকারের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এক যুগেরও বেশি সময় স্বৈরাচারের দুঃশাসনের আমলে আমরা দেখেছি কীভাবে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশ নির্ভর করে ফেলা হয়েছিল। দেশের খনিজ সম্পদকে দেশের মানুষের স্বার্থে ব্যবহার না করে সবকিছুকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল। আমরা দেখেছি, কীভাবে শিল্পের বিকাশ না ঘটিয়ে এমন সব ইচ্ছাকৃত পলিসি গ্রহণ করা হয়েছিল, যার ফলে বাংলাদেশের শিল্পের বিকাশ স্বাভাবিকভাবে হতে পারেনি। বিগত আমলে দেশের স্বাস্থ্যখাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, স্বৈরাচারের আমলে বাংলাদেশের চিকিৎসাব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাব্যবস্থা অতীতে গণতান্ত্রিক সরকারের সময় যতটুকু ছিল, স্বৈরাচারের সময় সেটাকেও ধ্বংস করে দেওয়া হয়। এমনভাবে চিকিৎসাব্যবস্থাকে তারা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে যে, বাংলাদেশের মানুষকে বাধ্য করা হয়েছিল বিশেষ কোনো একটি দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য। বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত একটি সরকার। এ দেশের প্রত্যেকটি শ্রেণি-পেশার মানুষের জন্য বর্তমান সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে শ্রমিকদের সুচিকিৎসার জন্য এই হাসপাতালগুলো নির্মাণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ১৫:৩৯ অপরাহ্ণ
  • ১৭:১৮ অপরাহ্ণ
  • ১৮:৩৪ অপরাহ্ণ
  • ৬:১০ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102