সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, উদ্যোক্তাদের ঋণের চেক ও সনদপত্র বিতরণ দৈনিক উত্তর বাংলা’র উদ্যোগে ও দিনাজপুর লেখক ফোরামের সহযোগিতায় দিনাজপুরে সাংবাদিক মতিউর রহমান রচিত ‘দিনাজপুর: টুকরো টুকরো স্মৃতি কথায় খন্ড খন্ড ইতিহাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন উদ্বোধন শুধু নামমাত্র দুই বছর পেরিয়ে গেলেও চালু হয়নি বাউফল সাধারণ পাঠাগার নাটোরে ৬ দিন ব্যাপী স্কাউটসের আঞ্চলিক কাব ক্যাম্পুরী উদ্বোধন প্রয়োজনে আবারো ৭১ জেগে উঠবে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ দাফনে বাধা সহ দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের হয়রানি নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদের মানব বন্ধন নবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে আইইএসের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীন-প্রবীণ আন্তঃপ্রজন্ম মিলন মেলায় অংশগ্রহণ করে নিজেকে ধন্য মনে করছি : রেলপথ ও পরিবহন প্রতিমন্ত্রী হাবিব গুলিস্তান-সদরঘাট রাস্তায় হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই: নাহিদ ইসলাম

নবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, উদ্যোক্তাদের ঋণের চেক ও সনদপত্র বিতরণ

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র?্যালি বের করা হয়। র?্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে আলোচনা সভা, উদ্যোক্তাদের ঋণের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সাইফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.নাজমুল হুদা, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. মাছুমা খাতুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো ইকবাল হোসেন ও বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যুব উন্নয়ন থেকে ঋণ গ্রহণকারী ও প্রশিক্ষণার্থী এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, “যুবকরাই দেশের ভবিষ্যৎ। প্রশিক্ষণ, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে যুবসমাজকে আত্মনির্ভরশীল হতে হবে। দেশের উন্নয়নে দক্ষ ও উদ্যোমী যুবকদের কাজে লাগাতে হবে। বক্তারা যুবসমাজকে মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দক্ষতা অর্জন এবং আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১১:৪৫ পূর্বাহ্ণ
  • ১৫:৪৩ অপরাহ্ণ
  • ১৭:২৩ অপরাহ্ণ
  • ১৮:৩৮ অপরাহ্ণ
  • ৬:০৪ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102