বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
গুলিস্তান-সদরঘাট রাস্তায় হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই: নাহিদ ইসলাম বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে কর্মমুখী শিক্ষা ও দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ৭ নভেম্বরের চেতনা অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করবে : রুহুল কবির রিজভী বাংলাদেশ-পাকিস্তানের খাদ্য সংরক্ষণ ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

গুলিস্তান-সদরঘাট রাস্তায় হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেছেন, ফুটপাতে হকারদের বসার নির্দিষ্ট কিছু জায়গা (নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেট) নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং কেবল নির্দিষ্ট সেই জায়গাগুলোতেই তারা বসতে পারবেন। এছাড়া গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা সম্পূর্ণ পরিষ্কার রাখা হবে এবং এই রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না। বুধবার (২৮ অক্টোবর) ফুলবাড়িয়া এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে তিনি এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা সকাল ১০টা থেকে এ উচ্ছেদ অভিযান পারিচালন করছেন। ডিএসসিসি প্রশাসক বলেন, রাস্তা ও ফুটপাত পরিষ্কার রাখার জন্য বিভিন্নভাবে হকারদের নোটিশ দেওয়া হয়েছে এবং বারবার মৌখিকভাবেও সতর্ক করা হয়েছে। হকার সংগঠনের নেতাদের সাথে একাধিকবার বৈঠক করা হয়েছে। তবে উচ্ছেদ করার পরও তারা পুনরায় বসে পড়ায় এখন আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো উপায় নেই বলে জানানো হয়েছে। হকাররা বসলে তাদের মালামাল জব্দ করা হবে এবং গ্রেপ্তার করা হবে। তিনি আরও বলেন, এই উচ্ছেদ ও দখলমুক্তকরণ অভিযান একটি চলমান প্রক্রিয়া হিসেবে অব্যাহত থাকবে। কোথাও হকার বসার অভিযোগ পেলে সম্পত্তি কর্মকর্তা, রাজস্ব প্রধান কর্মকর্তা এবং আঞ্চলিক কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এছাড়া পুলিশ ও ট্রাফিক বিভাগের সহযোগিতা নিয়ে এই কর্মসূচি আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। স্থানীয় ও সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা থেকে গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকার ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ শুরু হয়েছে। অভিযানে পে-লোডারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। উচ্ছেদ শেষে উচ্ছেদকৃত মালামাল ও সরঞ্জামাদি সিটি কর্পোরেশনের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত থেকে সরাসরি এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী চারজন ম্যাজিস্ট্রেট। তারা হলেন প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবা খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মো. আমিনুল ইসলাম। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পথচারীদের নিরবচ্ছিন্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮ পূর্বাহ্ণ
  • ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ১৫:৪৮ অপরাহ্ণ
  • ১৭:২৮ অপরাহ্ণ
  • ১৮:৪২ অপরাহ্ণ
  • ৬:০০ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102