দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দাউদপুর ডিগ্রি কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০২ অক্টোবর) ) বিকালে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এজেড এম জাহিদ হোসেন এ নতুন ভবন উদ্বোধন করেন। পরে দাউদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বেলাল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.ইকবাল হোসেনের সঞ্চালনায় ছাত্র ছাত্রী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। নতুন ভবনটি মানসম্মত শিক্ষার প্রসারে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। সমাজকল্যাণ মন্ত্রী মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধ করতে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন। তিনি অভিভাবকদের উদেশ্যে বলেন আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে এবং কখন বাড়ি আসতেছে সবসময় নজর রাখবেন। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও সেচভবনের উপ প্রধান প্রকৌশলী মোঃমাহাবুব আলম ডাবলু, সমাজকল্যাণ মন্ত্রীর সহধর্মিণী ডাঃ শরিফা করিম স্বর্ণা,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির বর্ষীয়ান নেতা মো.মোকবুলার রহমান গোর্কীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের প্রভাষক, সহকারী অধ্যাপক, কর্মচারী, শিক্ষার্থী,ও অভিভাবকবৃন্দ, এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। নতুন ভবন পেয়ে শিক্ষক-শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের আশা, এতে শ্রেণিকক্ষের সংকট কমবে এবং পাঠদানের পরিবেশ উন্নত হবে।