ডলসপ্রেমীদের জন্য নতুন স্বাদের চমক নিয়ে বাজারে এসেছে দেশের জনপ্রিয় নুডলস ব্র্যান্ড মিস্টার নুডলস। প্রথমবারের মতো কাচ্চির ঐতিহ্যবাহী স্বাদকে নুডলসের সঙ্গে মিলিয়ে ‘মুঘল কাচ্চি’ ফ্লেভারের নুডলস বাজারজাত করেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি পুরান ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই পণ্যের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে নতুন পণ্যটির উদ্বোধন করেন প্রাণ অ্যাগ্রো লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম মঈনুল ইসলাম মঈন। এ সময় মিস্টার নুডলসের মহাব্যবস্থাপক (বিপণন) তোষণ পালসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন ফ্লেভার সম্পর্কে এ কে এম মঈনুল ইসলাম মঈন বলেন, বাংলাদেশের নুডলসের বাজারে প্রথমবারের মতো কাচ্চির পরিচিত স্বাদকে নুডলসের সঙ্গে যুক্ত করে ‘মুঘল কাচ্চি’ ফ্লেভার তৈরি করা হয়েছে। এর মাধ্যমে নুডলসপ্রেমীরা কম সময়ে ভিন্ন এক অভিজ্ঞতায় কাচ্চির পরিচিত স্বাদ উপভোগ করতে পারবেন।
মিস্টার নুডলসের মহাব্যবস্থাপক (বিপণন) তোষণ পাল বলেন, নুডলসের স্বাদে নতুনত্ব ও বৈচিত্র্য আনতে তারা নিয়মিত কাজ করছেন। ‘মুঘল কাচ্চি’ ফ্লেভার সেই উদ্যোগেরই একটি অংশ। নতুন পণ্যটি নিয়ে ভোক্তাদের প্রতিক্রিয়া ভবিষ্যতে তাদের পণ্য উন্নয়ন ও নতুন উদ্যোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন ‘মুঘল কাচ্চি’ ফ্লেভারটি বর্তমানে দুটি ফ্যামিলি প্যাকে পাওয়া যাচ্ছে। ৩০ গ্রামের চার পিসের একটি প্যাকের দাম ৫০ টাকা। অন্যদিকে ৬০ গ্রামের আট পিসের ফ্যামিলি প্যাকের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮০ টাকা।
মিস্টার নুডলসের নতুন এই পণ্যটি দেশের বিভিন্ন স্থানে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অনলাইন শপিং প্ল্যাটফর্ম ‘অথবা ডটকম’-এর মাধ্যমেও অর্ডার করা যাবে।