শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন লোকসানের শঙ্কা নিয়েও আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আটজনের মৃত্যু হাসপাতালে নতুন রোগী ১৬৭৪ রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিনাজপুর জেলার ঐতিহ্য নিয়ে ষ’ঐতিহ্য উৎসব ‘ করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার ২ প্রত্যেক সংবাদকর্মীর জন্য তথ্য কমিশনের দরজা সব সময় খোলা: ড. নাহরিন খান নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক আমরা আমাদের পথ দেখব : নাহিদ ইসলাম প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব: স্পিকার নিউজ পোর্টালগুলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

লোকসানের শঙ্কা নিয়েও আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা

দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

বাজারে ভালো দাম পাওয়ার আশায় আগেভাগেই জমিতে আলু রোপণ করছেন কৃষকেরা। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের চেয়ে লোকসানের শঙ্কাই বেশি ভাবাচ্ছে তাদের। বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি—সবকিছুর দাম বাড়ায় বাড়তি ঝুঁকি নিয়েই আগাম আলু চাষে নেমেছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কৃষকেরা। উপজেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে শুরু হয়েছে আগাম জাতের আলু রোপণের কাজ। কেউ জমি প্রস্তুত করছেন, কেউবা ব্যস্ত বীজ রোপণে। কৃষকদের আশা, মৌসুমের শুরুতেই আলু বাজারে তুলতে পারলে ভালো দাম পাওয়া যাবে। তবে আবহাওয়া অনুকূলে থাকা এবং বাজারদর স্থিতিশীল থাকার ওপরই অনেকটা নির্ভর করছে তাদের লাভ-লোকসান। পদুমহার গ্রামের কৃষক ওবায়দুল ইসলাম বলেন, আগাম আলু চাষে খরচ অনেক বেশি। বীজ, সার, কীটনাশক ও জমি তৈরিতে প্রচুর টাকা ব্যয় করতে হয়। শুরুতে বাজারে ভালো দাম পেলে লাভের মুখ দেখা সম্ভব। কিন্তু আলু ওঠার সময় দাম কমে গেলে লোকসান গুনতে হবে। তারপরও লাভের আশায় চাষ করছেন তিনি। একই উপজেলার নলেয়া গ্রামের কৃষক আমজাদ হোসেন বলেন, আগাম আলু বাজারে তুলতে পারলে সাধারণত ভালো দাম পাওয়া যায়। তবে আবহাওয়া ও বাজারের ওপর অনেক কিছু নির্ভর করে। প্রতিবছর চাষের খরচ বাড়ছে। তাই উৎপাদিত আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কৃষকেরা কিছুটা স্বস্তি পাবেন। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নবাবগঞ্জ উপজেলায় প্রায় ১ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগাম জাতের আলু চাষের লক্ষ্যমাত্রা ৩৫০ হেক্টর। এ আবাদ থেকে ১৮ হাজার ৫০০ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, প্রতিবছরের মতো এবারও উপজেলায় আগাম আলু চাষ শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় ১৫০ হেক্টর জমিতে আগাম জাতের আলু রোপণ সম্পন্ন হয়েছে। এসব আলু ৬০ থেকে ৬৫ দিনের মধ্যেই উত্তোলন করে বাজারজাত করা যায়। ফলে মৌসুমের শুরুতে ভালো দাম পাওয়ার সম্ভাবনা থাকে। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। এবার ভালো ফলনের ব্যাপারে তারা আশাবাদী। কৃষকেরা বলছেন, আগাম আলু চাষে লাভের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি রয়েছে বড় ধরনের ঝুঁকিও। উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত হলে তাদের পরিশ্রম সার্থক হবে। এখন তাদের প্রত্যাশা, অনুকূল আবহাওয়া আর ভালো বাজারদর—দুটিই যেন শেষ পর্যন্ত তাদের পাশে থাকে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ১৫:৩৯ অপরাহ্ণ
  • ১৭:১৮ অপরাহ্ণ
  • ১৮:৩৪ অপরাহ্ণ
  • ৬:১০ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102