শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র রুখ দিতে প্রস্তুত জনগণ: রিজভী আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে : প্রধানমন্ত্রী বিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, উদ্যোক্তাদের ঋণের চেক ও সনদপত্র বিতরণ দৈনিক উত্তর বাংলা’র উদ্যোগে ও দিনাজপুর লেখক ফোরামের সহযোগিতায় দিনাজপুরে সাংবাদিক মতিউর রহমান রচিত ‘দিনাজপুর: টুকরো টুকরো স্মৃতি কথায় খন্ড খন্ড ইতিহাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন উদ্বোধন শুধু নামমাত্র দুই বছর পেরিয়ে গেলেও চালু হয়নি বাউফল সাধারণ পাঠাগার নাটোরে ৬ দিন ব্যাপী স্কাউটসের আঞ্চলিক কাব ক্যাম্পুরী উদ্বোধন প্রয়োজনে আবারো ৭১ জেগে উঠবে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ দাফনে বাধা সহ দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের হয়রানি নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদের মানব বন্ধন

বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ বাবুল হোসাইন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি), সাহদে মোঃ বুলবুল উপজেলা বিএনপি আহবায়ক তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিবস আমাদের জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বজায় রাখা প্রয়োজন।” আলোচনা সভায় বক্তারা দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩ পূর্বাহ্ণ
  • ১১:৪৫ পূর্বাহ্ণ
  • ১৫:৪১ অপরাহ্ণ
  • ১৭:২১ অপরাহ্ণ
  • ১৮:৩৬ অপরাহ্ণ
  • ৬:০৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102